সমাবেশ, আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে শহরের নওয়োজান মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু এতে প্রধান অতিথি এবং নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ হাসান, গোলাম মোস্তফা তাতু, আলম তাজ তাজু, মিজানুর রহমান রনি, মামুনুর রশিদ, আবদুল্লাহ আল মামুন শিমুল, হাসিবুর রহমান প্লাবন, নূর নবী, আব্দুল বারী তুহিন, রাগিব শাহরিয়ার কৌশিক, শহিদুজ্জামান সৌরভ, ফারহিম ইসলাম মুন্না, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এনামুল হকসহ সংগঠনের নেতারা।
এ ছাড়া নওগাঁ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালি ও সমাবেশে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।