চাঁদপুর সরকারি মহলিা কলজেরে রেড ক্রসিন্টের প্রশক্ষিণ এর সনদপত্র বতিরণ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৭ পিএম
চাঁদপুর সরকারি মহলিা কলজেরে রেড ক্রসিন্টের প্রশক্ষিণ এর সনদপত্র বতিরণ

মঙ্গলবার রেডক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ইউনিট কর্তৃক মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক গুলে জান্নাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে