আশাশুনিতে মৎস্যজীবি সমিতির সভাপতির বিবৃতি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ পিএম
আশাশুনিতে মৎস্যজীবি সমিতির সভাপতির বিবৃতি

আশাশুনি উপজেলার সলুয়া ও হাঁড়িয়া নদী খাল জলমহাল দখল নিয়ে বিল নাটানা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি সঞ্জয় মন্ডল লিখিত বিবৃতি দিয়েছেন। আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবর লিখিত বিবৃতিতে তিনি জানান, সলুয়া খাল ও হাঁড়িয়া নদী খাল জলমহাল ২টি সরকারী নীতিমালা ২০০৯ এর আলোকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে বিগত বাংলা ১লা বৈশাখ ১৪৩২ থেকে ১৪৩৪ সনের ৩০ চৈত্র পর্যন্ত ৩ বছরের জন্য ইজারা গ্রহন করি। কিন্তু একটি কুচক্রী মহল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও তার দলীয় কর্মীদের নিয়ে দখল করেছেন বলে অপপ্রচার ও আমার নামে বক্তব্য রেকর্ড করে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে যাহা সম্পূর্ন ভিত্তিহীন। মশিউল হুদা তুহিন সহ তার নেতা কর্মীদের নিয়ে আমার ইজারা নেওয়া জলমহাল দখল হয়েছে এমন তথ্য বা ঘটনা আমার জানা নেই। তিনি ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর আমার সমিতি সহ এলাকার মানুষের অনেক উপকার করেছে যাহা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অবহিত আছে। সোশ্যাল মিডিয়ায় অসাধু মহলের প্ররোচনায় ভুল তথ্য পরিবেশন করা হয়েছে বলে তিনি দাবী করেন।

আপনার জেলার সংবাদ পড়তে