দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক দ্রব্য উদ্ধার।

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক দ্রব্য উদ্ধার।

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে (বিজিবি)। জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে জামালপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।  গতকাল বিলগাথুয়া মাঠ এলাকায় পরিচালিত এ অভিযানে তল্লাশির মাধ্যমে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সমৃদ্ধ মাদক সিরাপ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব মাদক দেশের যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশের নিরাপত্তা ও যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে