নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা মূলক অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, সোনালী ব্যাংক পিএলসি লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাহিদ হাসান, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান, সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি।ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, গ্রাহক সহ দুই শতাধীক সুধীজন ওয়ার্কশপ এ অংশ নেন। ওয়ার্কশপ এ বক্তারা বলেন, জালনোট চিনতে হলে আগে আসল নোট চিনতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি জানলেই সহজে নকল নোট চেনা যাবে। বাজার কে অস্থিতিশীল করতে দুষ্ট চক্ররা বাজারে জালনোট ছেড়ে বাজার অশান্ত করে। সকলে সজাগ থাকলে জালনোট প্রতিরোধ করা সম্ভব