খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৩ এএম
খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪-৫ জন। শনিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম (৫৬) তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন-হিজমুল্লাহ সোহেল রানা (৪০)। আহতরা হলেন- নূর শেখ (৫৫), মফিজুর রহমান (৪৫), মুসা শেখ ও আলী হুসাইন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসপি তাজুল বলেন, ‘শহিদুল ও সাইফুল মোড়ল গ্রুপের মধ্যে ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।’ ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

আপনার জেলার সংবাদ পড়তে