ভালুকায়

কোরবানীর হাটে বড় গরুর চেয়ে মাঝারী গরুর চাহিদা বেশী

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৩:১২ পিএম
কোরবানীর হাটে বড় গরুর চেয়ে মাঝারী গরুর চাহিদা বেশী

ভালুকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বিক্রিও হচ্ছে বেশী।  

উপজেলার হাট বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা ছোট ও মাঝারি গরুর কিনছেন বেশি। বড় গরু ক্রেতার সংখ্যা কম থাকায় বিক্রিও হচ্ছে কম। ভালুকা উপজেলার ৮টি স্থায়ী ও একাধীক অস্থায়ী পশুর হাট বসছে। পুশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণীক টহল দিচ্ছে।  

পশুর হাটের ইজারাদারা জানান, অতি বৃষ্ঠির কারনে পশুর হাট তেমন জমে উঠেনি। গরু হাটে আসতে শুরু করেছে। বড় গরু চেয়ে ছোট ও মাঝারী বিক্রি হচ্ছে বেশী। টোল আদায়ে ক্ষেত্রে মুল্য নির্ধারন করা হয়েছে। এক লাখ টাকার বেশি মূল্যের গরুর ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে পাঁচ শত  ও বিক্রেতার কাছ থেকে পাঁচশ টাকা করে নেওয়া হচ্ছে। আর এক লাখ টাকার কম মূল্যের গরুর ক্ষেত্রে উভয় পক্ষের কাছ থেকে মোট সাতশ টাকা নেওয়া হয়।

উপজেলা প্রানী সম্পদ অফিসের ডাক্তার আশরাফ আলী জানান, কোরবানীর হাট বাজারের গরুর স্বাস্থ্য পরিক্ষা কোরবানীর জন্য বিক্রয় করা গাভী গর্ভবতী কিনা আমরা পরিক্ষা করছি। আমাদের এ কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম জানান,ভালুকায় কোরবানির চাহিদা মেটাতে পর্যাপ্ত সংখ্যক গরু প্রস্তুত রয়েছে। খামারিদের গরুর স্বাস্থ্য পরিক্ষা ও  নিয়মিত পরামর্শ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। উপজেলায় ১৪ হাজার ৭২৫ টি কোরবানি যোগ্য গবাদিপশুর রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে