টং দোকানে চায়ের আড্ডায় তথ্যমন্ত্রী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম
টং দোকানে চায়ের আড্ডায় তথ্যমন্ত্রী

যাত্রাপথে নিজের গাড়ি থামিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি টং দোকানে বসে চা পান ও স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময়ের একটি ভিডিও বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। টং দোকানে বসে তথ্যমন্ত্রীর চা পানের দৃশ্য বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেশের একজন গুরুত্বপূর্ন মন্ত্রী হয়েও সাধারণ টং দোকানে প্রবেশ করে বসে চা পান করায় অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগীয় শহরে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তথ্যমন্ত্রী। পথিমধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে গাড়ি থামিয়ে রাস্তার পাশের একটি টং দোকানে প্রবেশ করে মন্ত্রী চা পান করেন। মুহুর্তের মধ্যে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরবর্তীতে মন্ত্রী সকলের সাথে কুশল বিনিময় করেন। পরে চা পান করে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান।

চা দোকানী আকতার হোসেন জানিয়েছেন, আমি ভাবতেইে পারিনি তার মতো একজন গুরুত্বপূর্ন মন্ত্রী আমার ছোট্ট টং দোকানে বসে চা পান করবেন এবং আমাদের সাথে কুশল বিনিময় করবেন। ভুরঘাটা এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা এনাম তালুকদার বলেন, বিকেল পাঁচটার দিকে হঠাত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী যাত্রাপথে বৃষ্টি উপেক্ষা করে ভুরঘাটা বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে টং দোকানে বসে চা পান করেছেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, তথ্যমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এভাবে টং দোকানে বসে চায়ের আড্ডা দিবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি।

আপনার জেলার সংবাদ পড়তে