জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৫:২৭ পিএম
জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক ফরাজি উপজেলার চড়াখালী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনসুর ফরাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মহব্বত খানের নির্দেশে এসআই সঞ্জীব ঢালীর নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মামুনের সমন্বয়ে পুলিশের একটি অভিযানিক দল কেওড়ার মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মানিক ফরাজির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর-০২, তারিখ ৬ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে।

জিয়ানগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মহব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার মানিক ফরাজিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে