পিরোজপুরে নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৬:০৩ পিএম
পিরোজপুরে নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চ ঘাট সংলগ্ন কঁচা নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে পিরোজপুর থানা পুলিশের খবরের ভিত্তিতে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে আইনগত পদক্ষেপ এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন:

"শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশ আমাদের জানায় যে, হুলারহাট সংলগ্ন কঁচা নদীতে একটি অর্ধগলিত ভাসমান লাশ দেখা গেছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে