বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৬:৪১ পিএম
বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ

বরিশালের বাবুগঞ্জে প্রস্তাবিত হারুন মোল্লা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রহমতপুর-মিরগঞ্জ সড়কের লোহালিয়া এলাকায় ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় নির্মাণের লক্ষ্যে নির্ধারিত স্থানে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হারুন মোল্লা, উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, আগরপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন হোসেন, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের প্রভাষক মো. তবিবুর হাসিব, মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ নূরে আলম বাপ্পি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মো. হারুন অর রশিদ মোল্লা স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য নির্ধারিত জায়গার স্থান উন্মোচন করেন। পরে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, মানবতার কল্যাণে এবং এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, দুর্যোগ ও সংকটের সময়ে আর্থিক সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চলমান রয়েছে। 

তিনি বলেন, মানুষের কল্যাণে একটি স্থায়ী ও সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে হারুন মোল্লা ফাউন্ডেশনকে গড়ে তোলাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে এলাকার মানুষের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহে আলম বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কার্যালয় নির্মাণের মধ্য দিয়ে ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে