আগৈলঝাড়ায়

মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম
মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

বরিশাল জেলার আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদক বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা গ্রামের ফারুক গাজীর ছেলে তরিকুল ইসলাম গাজি (২৮ ) সে দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিলো।   আগৈলঝাড়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী তরিকুলের  মাদক বিক্রিতায় বাধা দেয়। সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী জানান, স্থানীয়ভাবে মাদক বিক্রি ও সেবনের বিষয়ে প্রতিবাদ এবং এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। একপর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই সাংবাদিক।

স্থানীয় সাংবাদিকরা বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও জনসচেতনতামূলক কার্যক্রমে সাংবাদিকদের বাধা দেওয়া বা হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এব্যাপারে  অভিযুক্ত তরিকুল ইসলাম গাজি  সাংবাদিকদের বলেন, আমি আগে মাদক বিক্রি ও সেবন করতাম। আমি এখন মাদক বিক্রি ও সেবন করিনা। সাংবাদিকের সাথে আমার কথার কাটাকাটি হয়েছে। আমি তাকে হত্যার হুমকি দেয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে