চাটমোহরে হেরোইনসহ নারী মাদক কারবারি ও দুই মাদকসেবী গ্রেপ্তার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৬:২২ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৬:২২ পিএম
চাটমোহরে হেরোইনসহ নারী মাদক কারবারি ও দুই মাদকসেবী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে ৫ গ্রাম হেরোইনসহ মোছা.সাহানা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারি ও দুইজন মাদকসেবীকে  গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১১ আগস্ট) চাটমোহর উপজেলার মথুরাপুর গগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোছা.সাহানা বেগম মথুরাপুর গ্রামের মো. আতিকুর রহমানের স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে সাহানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে মাদকবিরোধী পৃথক অভিযানে চাটমোহরে দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এদের আটক করা হয়।  আটক ব্যক্তিরা হলেন,চাটমোহরের কুবিরদিয়ার গ্রামের শ্রী খোকন চন্দ্র দাসের ছেলে শান্ত কুমার দাস (২৮) এবং একই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. রকিবুল হাসান (৫০)।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে