বাগমারায় রাস্তায় প্রাণ হারালো শিশু মিজানুর

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৫ পিএম | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৫ পিএম
বাগমারায়  রাস্তায় প্রাণ হারালো শিশু মিজানুর
রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়নের নরদাশ বাজারে বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মেরাজুল ইসলাম (৪)নামে শিশুর মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুরে নরদাশ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মেরাজুল ইসলাম সড়ক পারাপারের সময় নরদাশ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোস্তফা হোসেন বল্টুর ভ্যানের ধাক্কায় শিশুটি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রফিকের সাথে কথা বললে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় মেরাজুল ইসলাম(৪) নামের শিশুর মুত্যু হলে অভিভাবক কোন আইনগত ব্যবস্থা না নেওয়ায় সন্ধ্যা ৬টায় শিশুটির দাফন কাজ সম্পন্ন করা হয়। এবিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দের ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক পরিবহন আইনে মামলা হবে বলে জানান
আপনার জেলার সংবাদ পড়তে