মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট সহ দুই জনকে আটক করেছে র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর। গতকাল শুক্রবার রাত ১টা ১০ মিনিটে উপজেলার রায়পুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার রুয়েরকান্দি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।এবং একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে মোঃ হাসান আলী (১৯)। শুক্রবার রাত ৩টা ২৭ মিনিটে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানাধীন রায়পুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) এলাকায় কতিপয় ব্যক্তি স্মাট মোবাইল ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারন জনগনকে জুয়ায় অংশ গ্রহন করতে উদ্বুদ্ধ করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল রাত আনুমানিক ০১.১০ মিনিটের সময় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৩৫) এবং মোঃ হাসান আলীকে (১৯) আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে জুয়ার কাজে ব্যবহৃত ০৩টি স্মার্ট মোবাইল, ০৫ টি সিম এবং নগদ ১০২৮০/- টাকা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে ১ঢইঊঞ নামক অনলাইন জুয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করেন। র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় মামলা দিয়ে রাত সাড়ে ৩টার দিকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।