রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে সমৃদ্ধ ছিল বাংলাদেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জলাশয় কমে যাওয়ায় দেশীয় মাছের উৎপাদনও হ্রাস পাচ্ছে। তাই দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে। ‘মাছে-ভাতে বাঙালি’ এই ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রবিবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস পক্ষ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মো. তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম ও সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, সিনিয়র সহকারী পরিচালক দীপা রাণী বিশ্বাস, সহকারী পরিচালক মাজনুন্নাহার মায়া, হ্যাচারি কর্মকর্তা, মৎস্য জরীপ কর্মকর্তা ও দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ । বক্তারা মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানান। আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারিদের পুরস্কৃত করা হয়। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।