দখল বন্ধ হলেও মালামাল সরেনি

আটোয়ারীর পুরাতন কৃষি অফিসের জমি ঘিরে তোলপাড়

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৩:১১ পিএম
আটোয়ারীর পুরাতন কৃষি অফিসের জমি ঘিরে তোলপাড়

আটোয়ারী উপজেলার পুরাতন হাসপাতাল ও কৃষি অফিসের সরকারি জমি দখলের অপচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর পুলিশি তৎপরতায় দখল কাজ বন্ধ হয়েছে। কিন্তু দখলকারীদের মালামাল এখনও জমিতে রাজার হালে পড়ে আছে।

গত ১৪ আগস্ট শুক্রবার কতিপয় ব্যক্তি পরিত্যক্ত ওই সরকারি জমি দখলের চেষ্টা করে। ফেসবুকে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের তাড়িয়ে দেয়। কিন্তু আজ ১৬ আগস্ট সরেজমিনে দেখা গেছে, দখলকারীদের ব্যবহৃত বাঁশ, বেড়া, টিন ও অন্যান্য মালামাল এখনও জমিতেই অক্ষত অবস্থায় পড়ে আছে। সরকারি সম্পত্তির ওপর এভাবে মালামাল ফেলে রাখায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহাম্মেদ আটোয়ারী থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

ওসি মতিয়ার রহমান বলেন,

 *দখলকারীদের মালামাল দ্রুত সরিয়ে নিতে বলেছি। তারা সরিয়ে নেবে বলে জানিয়েছে। অন্যদিকে দখলকারীরা দাবি করছে, জমিটি তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলছে এবং পরপর তিনটি রায় তাদের পক্ষে গেছে। তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন,আদালতের রায় যদি দখলকারীদের পক্ষেই থাকে, তবে প্রশাসন কেন তাদের বাধা দিল? 

আর স্বাধীনতার পর থেকে এতদিন তারা কেন চুপ ছিল?  ঘটনাস্থলে  পুলিশি অভিযানের পরও এখনো  মালামাল না সরানো বিষয়টি নানাভাবে সন্দেহ তৈরি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে