কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ পরিপালন বিষয়ক এবং এন্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “সুন্দর সুশৃঙ্খল বিসিডিএস গঠন করি, মানসম্মত ঔষধ বিক্রি করি” এই প্রতিপাদ্য নিয়ে নাখারগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এবং রামখানা ও সন্তোষপুর ইউনিয়নের সকল ঔষধ ব্যবসায়ীদের সহযোগিতায় সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার রামখানা ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। নাখারগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান, বিশেষ অতিথি, জেলা বিসিডিএস-এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খাঁন হেরিক, সিনিয়র সহ-সভাপতি চীন্ময় পাল, উপজেলা বিসিডিএস-এর সভাপতি ইব্রাহীম আলী, সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম মালেকসহ অনেকে।