উলামা- ত্বলাবা এক কাতারে,সুন্দর সমাজ গড়বে গোকর্ণ এই শ্লোগানকে সামেন রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোকর্ণ উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন হাফেজ,আলেমদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গোকর্ণ নতুন বাজার চত্বরে উলামা ত্বলাবা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুল আওয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ্ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,উলামা ত্বলাবা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ আবু সাঈদ,হাফেজ সিদ্দিকুর রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম খালেদ, গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরী,মাওলানা রায়হান আহমদ শরীফী,ইউপি সদস্য আবদুল আলীম, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুক, গোকর্ণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান খান,উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, উপদেষ্ঠা মাওলানা হাবিবুল্লাহ,উপদেষ্ঠা হাফেজ আমিনুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা গাজী মাসদুর রহমান,মাওলানা শেখ মোশাররফ হোসাইন,সাংগঠনিক সম্পাদক মুফতি হেলালুদ্দীন,হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ, হাফেজ আবদুল হাকিম, হাফেজ কবির আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে গোকর্ণ গ্রামের ১৬ জন নবীন হাফেজ-আলেমসহ জনপ্রতিনি এবং উলামা ত্বলাবা ঐক্য পরিষদের ৪২ জন নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম- উলেমাসহ গোকর্ণ উলামা ত্বলাবা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।