কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৬:১৪ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৬:১৪ পিএম
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গাছের চারা বিতরণ

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গাছের চারা বিতরন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন)  বিকাল ৩ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সিএনআরএসের আয়োজনে এই দিবস পালন করা হয়। এতে সহযোগিতা করেন সুইডেন দূতাবাস।

 ইউপি সদস্য রেজাউল করিম কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন সিএনআরএসের উপজেলা ম্যানেজার মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আবু হাসান, সিএনআরএসের তুহিন হোসেন, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, স্থানীয় সমাজসেবক আব্দুল্যাহ, সাহেব আলী, মোস্তফা, সুমিত্রা মন্ডল, শিক্ষার্থী তানজুম হোসেন, রত্মা মুন্ডা, সীতারানী মন্ডল প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরনের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে