পাবনার ভাঙ্গুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, অধ্যক্ষ হালিম মাজহার নূর, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতার মসনদে গিয়েছেন। তাদের রক্তের সাথে বেইমানি করলে জনগণ তা মেনে নেবে না।
অতএব অবিলম্বে গণ ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।